Surah 51: Adh-Dhariyat (The Winnowing Winds)
সূরা আয-যারিয়াত — বিক্ষেপকারী বাতাস
الذاريات
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلذَّٰرِيَـٰتِ ذَرْوًا1:কসম ঝঞ্ঝাবায়ুর।
1:By those [winds] scattering [dust] dispersing
Ayat 2:
فَٱلْحَـٰمِلَـٰتِ وِقْرًا2:অতঃপর বোঝা বহনকারী মেঘের।
2:And those [clouds] carrying a load [of water]
Ayat 3:
فَٱلْجَـٰرِيَـٰتِ يُسْرًا3:অতঃপর মৃদু চলমান জলযানের,
3:And those [ships] sailing with ease
Ayat 4:
فَٱلْمُقَسِّمَـٰتِ أَمْرًا4:অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
4:And those [angels] apportioning [each] matter,
Ayat 5:
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ5:তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
5:Indeed, what you are promised is true.
Ayat 6:
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌ6:ইনসাফ অবশ্যম্ভাবী।
6:And indeed, the recompense is to occur.
Ayat 7:
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ7:পথবিশিষ্ট আকাশের কসম,
7:By the heaven containing pathways,
Ayat 8:
إِنَّكُمْ لَفِى قَوْلٍ مُّخْتَلِفٍ8:তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
8:Indeed, you are in differing speech.
Ayat 9:
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ9:যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
9:Deluded away from the Qur'an is he who is deluded.
Ayat 10:
قُتِلَ ٱلْخَرَّٰصُونَ10:অনুমানকারীরা ধ্বংস হোক,
10:Destroyed are the falsifiers
Page 2 · Ayat 11–20
Ayat 11:
ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍ سَاهُونَ11:যারা উদাসীন, ভ্রান্ত।
11:Who are within a flood [of confusion] and heedless.
Ayat 12:
يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ12:তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
12:They ask, "When is the Day of Recompense?"
Ayat 13:
يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ13:যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
13:[It is] the Day they will be tormented over the Fire
Ayat 14:
ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ14:তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
14:[And will be told], "Taste your torment. This is that for which you were impatient."
Ayat 15:
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ15:খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
15:Indeed, the righteous will be among gardens and springs,
Ayat 16:
ءَاخِذِي مَآ ءَاتَىٰهُ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ16:এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
16:Accepting what their Lord has given them. Indeed, they were before that doers of good.
Ayat 17:
كَانُوا۟ قَلِيلًا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ17:তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
17:They used to sleep but little of the night,
Ayat 18:
وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ18:রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
18:And in the hours before dawn they would ask forgiveness,
Ayat 19:
وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ19:এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
19:And from their properties was [given] the right of the [needy] petitioner and the deprived.
Ayat 20:
وَفِى ٱلْأَرْضِ ءَايَـٰتٌ لِّلْمُوقِنِينَ20:বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
20:And on the earth are signs for the certain [in faith]
Page 3 · Ayat 21–30
Ayat 21:
وَفِىٓ أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ21:এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
21:And in yourselves. Then will you not see?
Ayat 22:
وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ22:আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
22:And in the heaven is your provision and whatever you are promised.
Ayat 23:
فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ23:নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
23:Then by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.
Ayat 24:
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ24:আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
24:Has there reached you the story of the honored guests of Abraham? -
Ayat 25:
إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَـٰمًا ۖ قَالَ سَلَـٰمٌ قَوْمٌ مُّنكَرُونَ25:যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
25:When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace, [you are] a people unknown.
Ayat 26:
فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍ سَمِينٍ26:অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
26:Then he went to his family and came with a fat [roasted] calf
Ayat 27:
فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ27:সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
27:And placed it near them; he said, "Will you not eat?"
Ayat 28:
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا۟ لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَـٰمٍ عَلِيمٍ28:অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
28:And he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy.
Ayat 29:
فَأَقْبَلَ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ29:অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
29:And his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!"
Ayat 30:
قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ30:তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
30:They said, "Thus has said your Lord; indeed, He is the Wise, the Knowing."
Page 4 · Ayat 31–40
Ayat 31:
۞ قَا فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ31:ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
31:[Abraham] said, "Then what is your business [here], O messengers?"
Ayat 32:
قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ32:তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
32:They said, "Indeed, we have been sent to a people of criminals
Ayat 33:
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ33:যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
33:To send down upon them stones of clay,
Ayat 34:
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ34:যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
34:Marked in the presence of your Lord for the transgressors."
Ayat 35:
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ35:অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
35:So We brought out whoever was in the cities of the believers.
Ayat 36:
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ ٱلْمُسْلِمِينَ36:এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
36:And We found not within them other than a [single] house of Muslims.
Ayat 37:
وَتَرَكْنَا فِيهَآ ءَايَ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ37:যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
37:And We left therein a sign for those who fear the painful punishment.
Ayat 38:
وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَـٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَـٰنٍ مُّبِينٍ38:এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
38:And in Moses [was a sign], when We sent him to Pharaoh with clear authority.
Ayat 39:
فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَـٰحِرٌ أَوْ مَجْنُونٌ39:অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
39:But he turned away with his supporters and said," A magician or a madman."
Ayat 40:
فَأَخَذْنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌ40:অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
40:So We took him and his soldiers and cast them into the sea, and he was blameworthy.
Page 5 · Ayat 41–50
Ayat 41:
وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ41:এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
41:And in 'Aad [was a sign], when We sent against them the barren wind.
Ayat 42:
مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ42:এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
42:It left nothing of what it came upon but that it made it like disintegrated ruins.
Ayat 43:
وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍ43:আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
43:And in Thamud, when it was said to them, "Enjoy yourselves for a time."
Ayat 44:
فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ44:অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
44:But they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on.
Ayat 45:
فَمَا ٱسْتَطَـٰعُوا۟ مِن قِيَامٍ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ45:অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
45:And they were unable to arise, nor could they defend themselves.
Ayat 46:
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَـٰسِقِينَ46:আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
46:And [We destroyed] the people of Noah before; indeed, they were a people defiantly disobedient.
Ayat 47:
وَٱلسَّمَآءَ بَنَيْنَـٰهَا بِأَيْي۟ وَإِنَّا لَمُوسِعُونَ47:আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
47:And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.
Ayat 48:
وَٱلْأَرْضَ فَرَشْنَـٰهَا فَنِعْمَ ٱلْمَـٰهِدُونَ48:আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
48:And the earth We have spread out, and excellent is the preparer.
Ayat 49:
وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ49:আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
49:And of all things We created two mates; perhaps you will remember.
Ayat 50:
فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ50:অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
50:So flee to Allah. Indeed, I am to you from Him a clear warner.
Page 6 · Ayat 51–60
Ayat 51:
وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ51:তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
51:And do not make [as equal] with Allah another deity. Indeed, I am to you from Him a clear warner.
Ayat 52:
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ52:এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
52:Similarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman."
Ayat 53:
أَتَوَاصَوْا۟ بِهِۦ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ53:তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
53:Did they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people.
Ayat 54:
فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍ54:অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
54:So leave them, [O Muhammad], for you are not to be blamed.
Ayat 55:
وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ55:এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
55:And remind, for indeed, the reminder benefits the believers.
Ayat 56:
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ56:আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
56:And I did not create the jinn and mankind except to worship Me.
Ayat 57:
مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ57:আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
57:I do not want from them any provision, nor do I want them to feed Me.
Ayat 58:
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ58:আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
58:Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength.
Ayat 59:
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَـٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ59:অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
59:And indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their predecessors, so let them not impatiently urge Me.
Ayat 60:
فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ60:অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।
60:And woe to those who have disbelieved from their Day which they are promised.