Surah 52: At-Tur (The Mount)
সূরা আত্ব তূর — পাহাড়
الطور
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلطُّورِ1:কসম তূরপর্বতের,
1:By the mount
Ayat 2:
وَكِتَـٰبٍ مَّسْطُورٍ2:এবং লিখিত কিতাবের,
2:And [by] a Book inscribed
Ayat 3:
فِى رَقٍّ مَّنشُورٍ3:প্রশস্ত পত্রে,
3:In parchment spread open
Ayat 4:
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ4:কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
4:And [by] the frequented House
Ayat 5:
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ5:এবং সমুন্নত ছাদের,
5:And [by] the heaven raised high
Ayat 6:
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ6:এবং উত্তাল সমুদ্রের,
6:And [by] the sea filled [with fire],
Ayat 7:
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ7:আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
7:Indeed, the punishment of your Lord will occur.
Ayat 8:
مَّا لَهُۥ مِن دَافِعٍ8:তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
8:Of it there is no preventer.
Ayat 9:
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا9:সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
9:On the Day the heaven will sway with circular motion
Ayat 10:
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا10:এবং পর্বতমালা হবে চলমান,
10:And the mountains will pass on, departing -
Page 2 · Ayat 11–20
Ayat 11:
فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ11:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,
11:Then woe, that Day, to the deniers,
Ayat 12:
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ12:যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।
12:Who are in [empty] discourse amusing themselves.
Ayat 13:
يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا13:সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
13:The Day they are thrust toward the fire of Hell with a [violent] thrust, [its angels will say],
Ayat 14:
هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ14:এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,
14:"This is the Fire which you used to deny.
Ayat 15:
أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ15:এটা কি জাদু, না তোমরা চোখে দেখছ না?
15:Then is this magic, or do you not see?
Ayat 16:
ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ16:এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে।
16:[Enter to] burn therein; then be patient or impatient - it is all the same for you. You are only being recompensed [for] what you used to do."
Ayat 17:
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ17:নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।
17:Indeed, the righteous will be in gardens and pleasure,
Ayat 18:
فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ18:তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন।
18:Enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire.
Ayat 19:
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ19:তাদেরকে বলা হবেঃ তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর।
19:[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do."
Ayat 20:
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ20:তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।
20:They will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes.
Page 3 · Ayat 21–30
Ayat 21:
وَٱلَّذِينَ ءَامَنُو وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ21:যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।
21:And those who believed and whose descendants followed them in faith - We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained.
Ayat 22:
وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ22:আমি তাদেরকে দেব ফল-মূল এবং মাংস যা তারা চাইবে।
22:And We will provide them with fruit and meat from whatever they desire.
Ayat 23:
يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ23:সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।
23:They will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin.
Ayat 24:
۞ وَيَطُو عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ24:সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।
24:There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected.
Ayat 25:
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ25:তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
25:And they will approach one another, inquiring of each other.
Ayat 26:
قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ26:তারা বলবেঃ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম।
26:They will say, "Indeed, we were previously among our people fearful [of displeasing Allah].
Ayat 27:
فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ27:অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।
27:So Allah conferred favor upon us and protected us from the punishment of the Scorching Fire.
Ayat 28:
إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ28:আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।
28:Indeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful."
Ayat 29:
فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ29:অতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন।
29:So remind [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman.
Ayat 30:
أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ30:তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।
30:Or do they say [of you], "A poet for whom we await a misfortune of time?"
Page 4 · Ayat 31–40
Ayat 31:
قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ31:বলুনঃ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি।
31:Say, "Wait, for indeed I am, with you, among the waiters."
Ayat 32:
أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ32:তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমালংঘনকারী সম্প্রদায়?
32:Or do their minds command them to [say] this, or are they a transgressing people?
Ayat 33:
أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ بَل لَّا يُؤْمِنُونَ33:না তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।
33:Or do they say, "He has made it up"? Rather, they do not believe.
Ayat 34:
فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ34:যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবেএর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক।
34:Then let them produce a statement like it, if they should be truthful.
Ayat 35:
أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ35:তারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা?
35:Or were they created by nothing, or were they the creators [of themselves]?
Ayat 36:
أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بَل لَّا يُوقِنُونَ36:না তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না।
36:Or did they create the heavens and the earth? Rather, they are not certain.
Ayat 37:
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ37:তাদের কাছে কি আপনার পালনকর্তার ভান্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক?
37:Or have they the depositories [containing the provision] of your Lord? Or are they the controllers [of them]?
Ayat 38:
أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ38:না তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।
38:Or have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority.
Ayat 39:
أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ39:না তার কন্যা-সন্তান আছে আর তোমাদের আছে পুত্রসন্তান?
39:Or has He daughters while you have sons?
Ayat 40:
أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ40:না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে, তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে?
40:Or do you, [O Muhammad], ask of them a payment, so they are by debt burdened down?
Page 5 · Ayat 41–49
Ayat 41:
أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ41:না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে?
41:Or have they [knowledge of] the unseen, so they write [it] down?
Ayat 42:
أَمْ يُرِيدُونَ كَيْدًا فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ42:না তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফের, তারই চক্রান্তের শিকার হবে।
42:Or do they intend a plan? But those who disbelieve - they are the object of a plan.
Ayat 43:
أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ43:না তাদের আল্লাহ তা’আলা ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।
43:Or have they a deity other than Allah? Exalted is Allah above whatever they associate with Him.
Ayat 44:
وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ44:তারা যদি আকাশের কোন খন্ডকে পতিত হতে দেখে, তবে বলে এটা তো পুঞ্জীভুত মেঘ।
44:And if they were to see a fragment from the sky falling, they would say, "[It is merely] clouds heaped up."
Ayat 45:
فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ45:তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে।
45:So leave them until they meet their Day in which they will be struck insensible -
Ayat 46:
يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ46:সেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
46:The Day their plan will not avail them at all, nor will they be helped.
Ayat 47:
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ47:গোনাহগারদের জন্যে এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
47:And indeed, for those who have wronged is a punishment before that, but most of them do not know.
Ayat 48:
وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ48:আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তꦣ2494;র সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন।
48:And be patient, [O Muhammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes. And exalt [Allah] with praise of your Lord when you arise.
Ayat 49:
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ49:এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।
49:And in a part of the night exalt Him and after [the setting of] the stars.