Surah 53: An-Najm (The Star)
সূরা আন-নাজম — তারা
النجم
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ1:নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
1:By the star when it descends,
Ayat 2:
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ2:তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
2:Your companion [Muhammad] has not strayed, nor has he erred,
Ayat 3:
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ3:এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
3:Nor does he speak from [his own] inclination.
Ayat 4:
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ4:কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
4:It is not but a revelation revealed,
Ayat 5:
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ5:তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
5:Taught to him by one intense in strength -
Ayat 6:
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ6:সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
6:One of soundness. And he rose to [his] true form
Ayat 7:
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ7:উর্ধ্ব দিগন্তে,
7:While he was in the higher [part of the] horizon.
Ayat 8:
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ8:অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
8:Then he approached and descended
Ayat 9:
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ9:তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
9:And was at a distance of two bow lengths or nearer.
Ayat 10:
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ10:তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
10:And he revealed to His Servant what he revealed.
Page 2 · Ayat 11–20
Ayat 11:
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ11:রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
11:The heart did not lie [about] what it saw.
Ayat 12:
أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ12:তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
12:So will you dispute with him over what he saw?
Ayat 13:
وَلَقَدْ رَءَا نَزْلَةً أُخْرَىٰ13:নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
13:And he certainly saw him in another descent
Ayat 14:
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ14:সিদরাতুলমুন্তাহার নিকটে,
14:At the Lote Tree of the Utmost Boundary -
Ayat 15:
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ15:যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
15:Near it is the Garden of Refuge -
Ayat 16:
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ16:যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
16:When there covered the Lote Tree that which covered [it].
Ayat 17:
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ17:তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
17:The sight [of the Prophet] did not swerve, nor did it transgress [its limit].
Ayat 18:
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ18:নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
18:He certainly saw of the greatest signs of his Lord.
Ayat 19:
أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ19:তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
19:So have you considered al-Lat and al-'Uzza?
Ayat 20:
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ20:এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
20:And Manat, the third - the other one?
Page 3 · Ayat 21–30
Ayat 21:
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ21:পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
21:Is the male for you and for Him the female?
Ayat 22:
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ22:এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
22:That, then, is an unjust division.
Ayat 23:
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُ مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ23:এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
23:They are not but [mere] names you have named them - you and your forefathers - for which Allah has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance.
Ayat 24:
أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ24:মানুষ যা চায়, তাই কি পায়?
24:Or is there for man whatever he wishes?
Ayat 25:
فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ25:অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
25:Rather, to Allah belongs the Hereafter and the first [life].
Ayat 26:
۞ وَكَ مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ26:আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
26:And how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allah has permitted [it] to whom He wills and approves.
Ayat 27:
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ27:যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
27:Indeed, those who do not believe in the Hereafter name the angels female names,
Ayat 28:
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا28:অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
28:And they have thereof no knowledge. They follow not except assumption, and indeed, assumption avails not against the truth at all.
Ayat 29:
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا29:অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
29:So turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life.
Ayat 30:
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ30:তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
30:That is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided.
Page 4 · Ayat 31–40
Ayat 31:
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى31:নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
31:And to Allah belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -
Ayat 32:
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ32:যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
32:Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.
Ayat 33:
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ33:আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
33:Have you seen the one who turned away
Ayat 34:
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ34:এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
34:And gave a little and [then] refrained?
Ayat 35:
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ35:তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
35:Does he have knowledge of the unseen, so he sees?
Ayat 36:
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ36:তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
36:Or has he not been informed of what was in the scriptures of Moses
Ayat 37:
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ37:এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
37:And [of] Abraham, who fulfilled [his obligations] -
Ayat 38:
أَلَّ أَلَّ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ38:কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
38:That no bearer of burdens will bear the burden of another
Ayat 39:
وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ39:এবং মানুষ তাই পায়, যা সে করে,
39:And that there is not for man except that [good] for which he strives
Ayat 40:
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ40:তার কর্ম শীঘ্রই দেখা হবে।
40:And that his effort is going to be seen -
Page 5 · Ayat 41–50
Ayat 41:
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ41:অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
41:Then he will be recompensed for it with the fullest recompense
Ayat 42:
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ42:তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
42:And that to your Lord is the finality
Ayat 43:
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ43:এবং তিনিই হাসান ও কাঁদান
43:And that it is He who makes [one] laugh and weep
Ayat 44:
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا44:এবং তিনিই মারেন ও বাঁচান,
44:And that it is He who causes death and gives life
Ayat 45:
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ45:এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
45:And that He creates the two mates - the male and female -
Ayat 46:
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ46:একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
46:From a sperm-drop when it is emitted
Ayat 47:
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ47:পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
47:And that [incumbent] upon Him is the next creation
Ayat 48:
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ48:এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
48:And that it is He who enriches and suffices
Ayat 49:
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ49:তিনি শিরা নক্ষত্রের মালিক।
49:And that it is He who is the Lord of Sirius
Ayat 50:
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ50:তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
50:And that He destroyed the first [people of] 'Aad
Page 6 · Ayat 51–60
Ayat 51:
وَثَمُودَ فَمَآ أَبْقَىٰ51:এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
51:And Thamud - and He did not spare [them] -
Ayat 52:
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ52:এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
52:And the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing.
Ayat 53:
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ53:তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
53:And the overturned towns He hurled down
Ayat 54:
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ54:অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
54:And covered them by that which He covered.
Ayat 55:
فَبِأَىِّ ءَالَآ رَبِّكَ تَتَمَارَىٰ55:অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
55:Then which of the favors of your Lord do you doubt?
Ayat 56:
هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ56:অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
56:This [Prophet] is a warner like the former warners.
Ayat 57:
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ57:কেয়ামত নিকটে এসে গেছে।
57:The Approaching Day has approached.
Ayat 58:
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ58:আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
58:Of it, [from those] besides Allah, there is no remover.
Ayat 59:
أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ59:তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
59:Then at this statement do you wonder?
Ayat 60:
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ60:এবং হাসছ-ক্রন্দন করছ না?
60:And you laugh and do not weep
Page 7 · Ayat 61–62
Ayat 61:
وَأَنتُمْ سَـٰمِدُونَ61:তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
61:While you are proudly sporting?
Ayat 62:
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟62:অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
62:So prostrate to Allah and worship [Him].