Surah 77: Al-Mursalat (The Emissaries)
সূরা আল-মুরসালাত — প্রেরিত পুরুষবৃন্দ
المرسلات
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا1:কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
1:By those [winds] sent forth in gusts
Ayat 2:
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا2:সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
2:And the winds that blow violently
Ayat 3:
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا3:মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
3:And [by] the winds that spread [clouds]
Ayat 4:
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا4:মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
4:And those [angels] who bring criterion
Ayat 5:
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا5:ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
5:And those [angels] who deliver a message
Ayat 6:
عُذْرًا أَوْ نُذْرًا6:ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
6:As justification or warning,
Ayat 7:
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ7:নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
7:Indeed, what you are promised is to occur.
Ayat 8:
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ8:অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
8:So when the stars are obliterated
Ayat 9:
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ9:যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
9:And when the heaven is opened
Ayat 10:
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ10:যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
10:And when the mountains are blown away
Page 2 · Ayat 11–20
Ayat 11:
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ11:যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
11:And when the messengers' time has come...
Ayat 12:
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ12:এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
12:For what Day was it postponed?
Ayat 13:
لِيَوْمِ ٱلْفَصْلِ13:বিচার দিবসের জন্য।
13:For the Day of Judgement.
Ayat 14:
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ14:আপনি জানেন বিচার দিবস কি?
14:And what can make you know what is the Day of Judgement?
Ayat 15:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ15:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
15:Woe, that Day, to the deniers.
Ayat 16:
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ16:আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
16:Did We not destroy the former peoples?
Ayat 17:
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ17:অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
17:Then We will follow them with the later ones.
Ayat 18:
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ18:অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
18:Thus do We deal with the criminals.
Ayat 19:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ19:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
19:Woe, that Day, to the deniers.
Ayat 20:
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ20:আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
20:Did We not create you from a liquid disdained?
Page 3 · Ayat 21–30
Ayat 21:
فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ21:অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
21:And We placed it in a firm lodging
Ayat 22:
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ22:এক নির্দিষ্টকাল পর্যন্ত,
22:For a known extent.
Ayat 23:
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ23:অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
23:And We determined [it], and excellent [are We] to determine.
Ayat 24:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ24:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
24:Woe, that Day, to the deniers.
Ayat 25:
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا25:আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
25:Have We not made the earth a container
Ayat 26:
أَحْيَآءً وَأَمْوَٰتًا26:জীবিত ও মৃতদেরকে?
26:Of the living and the dead?
Ayat 27:
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا27:আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
27:And We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water.
Ayat 28:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ28:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
28:Woe, that Day, to the deniers.
Ayat 29:
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ29:চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
29:[They will be told], "Proceed to that which you used to deny.
Ayat 30:
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ30:চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
30:Proceed to a shadow [of smoke] having three columns
Page 4 · Ayat 31–40
Ayat 31:
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ31:যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
31:[But having] no cool shade and availing not against the flame."
Ayat 32:
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ32:এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
32:Indeed, it throws sparks [as huge] as a fortress,
Ayat 33:
كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ33:যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
33:As if they were yellowish [black] camels.
Ayat 34:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ34:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
34:Woe, that Day, to the deniers.
Ayat 35:
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ35:এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
35:This is a Day they will not speak,
Ayat 36:
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ36:এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
36:Nor will it be permitted for them to make an excuse.
Ayat 37:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ37:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
37:Woe, that Day, to the deniers.
Ayat 38:
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ38:এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
38:This is the Day of Judgement; We will have assembled you and the former peoples.
Ayat 39:
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ39:অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
39:So if you have a plan, then plan against Me.
Ayat 40:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ40:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
40:Woe, that Day, to the deniers.
Page 5 · Ayat 41–50
Ayat 41:
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ41:নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
41:Indeed, the righteous will be among shades and springs
Ayat 42:
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ42:এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
42:And fruits from whatever they desire,
Ayat 43:
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ43:বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
43:[Being told], "Eat and drink in satisfaction for what you used to do."
Ayat 44:
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ44:এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
44:Indeed, We thus reward the doers of good.
Ayat 45:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ45:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
45:Woe, that Day, to the deniers.
Ayat 46:
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ46:কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
46:[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals.
Ayat 47:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ47:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
47:Woe, that Day, to the deniers.
Ayat 48:
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ48:যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
48:And when it is said to them, "Bow [in prayer]," they do not bow.
Ayat 49:
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ49:সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
49:Woe, that Day, to the deniers.
Ayat 50:
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ50:এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?
50:Then in what statement after the Qur'an will they believe?