Surah 79: An-Nazi'at (Those who drag forth)
সূরা আন নাযিয়াত — প্রচেষ্টাকারী
النازعات
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا1:শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
1:By those [angels] who extract with violence
Ayat 2:
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا2:শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
2:And [by] those who remove with ease
Ayat 3:
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا3:শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
3:And [by] those who glide [as if] swimming
Ayat 4:
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا4:শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
4:And those who race each other in a race
Ayat 5:
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا5:শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
5:And those who arrange [each] matter,
Ayat 6:
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ6:যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
6:On the Day the blast [of the Horn] will convulse [creation],
Ayat 7:
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ7:অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
7:There will follow it the subsequent [one].
Ayat 8:
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ8:সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
8:Hearts, that Day, will tremble,
Ayat 9:
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ9:তাদের দৃষ্টি নত হবে।
9:Their eyes humbled.
Ayat 10:
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ10:তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
10:They are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]?
Page 2 · Ayat 11–20
Ayat 11:
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً11:গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
11:Even if we should be decayed bones?
Ayat 12:
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ12:তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
12:They say, "That, then, would be a losing return."
Ayat 13:
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ13:অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
13:Indeed, it will be but one shout,
Ayat 14:
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ14:তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
14:And suddenly they will be [alert] upon the earth's surface.
Ayat 15:
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ15:মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
15:Has there reached you the story of Moses? -
Ayat 16:
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى16:যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
16:When his Lord called to him in the sacred valley of Tuwa,
Ayat 17:
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ17:ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
17:"Go to Pharaoh. Indeed, he has transgressed.
Ayat 18:
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ18:অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
18:And say to him, 'Would you [be willing to] purify yourself
Ayat 19:
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ19:আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
19:And let me guide you to your Lord so you would fear [Him]?'"
Ayat 20:
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ20:অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
20:And he showed him the greatest sign,
Page 3 · Ayat 21–30
Ayat 21:
فَكَذَّبَ وَعَصَىٰ21:কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
21:But Pharaoh denied and disobeyed.
Ayat 22:
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ22:অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
22:Then he turned his back, striving.
Ayat 23:
فَحَشَرَ فَنَادَىٰ23:সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
23:And he gathered [his people] and called out
Ayat 24:
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ24:এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
24:And said, "I am your most exalted lord."
Ayat 25:
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ25:অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
25:So Allah seized him in exemplary punishment for the last and the first [transgression].
Ayat 26:
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ26:যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
26:Indeed in that is a warning for whoever would fear [Allah].
Ayat 27:
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا27:তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
27:Are you a more difficult creation or is the heaven? Allah constructed it.
Ayat 28:
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا28:তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
28:He raised its ceiling and proportioned it.
Ayat 29:
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا29:তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
29:And He darkened its night and extracted its brightness.
Ayat 30:
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ30:পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
30:And after that He spread the earth.
Page 4 · Ayat 31–40
Ayat 31:
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا31:তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
31:He extracted from it its water and its pasture,
Ayat 32:
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا32:পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
32:And the mountains He set firmly
Ayat 33:
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ33:তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
33:As provision for you and your grazing livestock.
Ayat 34:
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ34:অতঃপর যখন মহাসংকট এসে যাবে।
34:But when there comes the greatest Overwhelming Calamity -
Ayat 35:
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ35:অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
35:The Day when man will remember that for which he strove,
Ayat 36:
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ36:এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
36:And Hellfire will be exposed for [all] those who see -
Ayat 37:
فَأَمَّا مَن طَغَىٰ37:তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
37:So as for he who transgressed
Ayat 38:
وَءَاثَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا38:এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
38:And preferred the life of the world,
Ayat 39:
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ39:তার ঠিকানা হবে জাহান্নাম।
39:Then indeed, Hellfire will be [his] refuge.
Ayat 40:
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ40:পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
40:But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination,
Page 5 · Ayat 41–46
Ayat 41:
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ41:তার ঠিকানা হবে জান্নাত।
41:Then indeed, Paradise will be [his] refuge.
Ayat 42:
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا42:তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
42:They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival?
Ayat 43:
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ43:এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
43:In what [position] are you that you should mention it?
Ayat 44:
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ44:এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
44:To your Lord is its finality.
Ayat 45:
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا45:যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
45:You are only a warner for those who fear it.
Ayat 46:
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا46:যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
46:It will be, on the Day they see it, as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.