Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ1:শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
1:By the sky and the night comer -
Ayat 2:
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ2:আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
2:And what can make you know what is the night comer?
Ayat 3:
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ3:সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
3:It is the piercing star -
Ayat 4:
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ4:প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
4:There is no soul but that it has over it a protector.
Ayat 5:
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ5:অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
5:So let man observe from what he was created.
Ayat 6:
مِن مَّآءٍ دَافِقٍ6:সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
6:He was created from a fluid, ejected,
Ayat 7:
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ7:এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
7:Emerging from between the backbone and the ribs.
Ayat 8:
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ8:নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
8:Indeed, Allah, to return him [to life], is Able.
Ayat 9:
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ9:যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
9:The Day when secrets will be put on trial,
Ayat 10:
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ10:সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
10:Then man will have no power or any helper.
Page 2 · Ayat 11–17
Ayat 11:
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ11:শপথ চক্রশীল আকাশের
11:By the sky which returns [rain]
Ayat 12:
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ12:এবং বিদারনশীল পৃথিবীর
12:And [by] the earth which cracks open,
Ayat 13:
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ13:নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
13:Indeed, the Qur'an is a decisive statement,
Ayat 14:
وَمَا هُوَ بِٱلْهَزْلِ14:এবং এটা উপহাস নয়।
14:And it is not amusement.
Ayat 15:
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا15:তারা ভীষণ চক্রান্ত করে,
15:Indeed, they are planning a plan,
Ayat 16:
وَأَكِيدُ كَيْدًا16:আর আমিও কৌশল করি।
16:But I am planning a plan.
Ayat 17:
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا17:অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
17:So allow time for the disbelievers. Leave them awhile.