Page 1 · Ayat 1–10
Ayat 1:
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ1:শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
1:By the night when it covers
Ayat 2:
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ2:শপথ দিনের, যখন সে আলোকিত হয়
2:And [by] the day when it appears
Ayat 3:
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ3:এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
3:And [by] He who created the male and female,
Ayat 4:
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ4:নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
4:Indeed, your efforts are diverse.
Ayat 5:
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ5:অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
5:As for he who gives and fears Allah
Ayat 6:
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ6:এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
6:And believes in the best [reward],
Ayat 7:
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ7:আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
7:We will ease him toward ease.
Ayat 8:
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ8:আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
8:But as for he who withholds and considers himself free of need
Ayat 9:
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ9:এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
9:And denies the best [reward],
Ayat 10:
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ10:আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
10:We will ease him toward difficulty.
Page 2 · Ayat 11–20
Ayat 11:
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ11:যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
11:And what will his wealth avail him when he falls?
Ayat 12:
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ12:আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
12:Indeed, [incumbent] upon Us is guidance.
Ayat 13:
وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ13:আর আমি মালিক ইহকালের ও পরকালের।
13:And indeed, to Us belongs the Hereafter and the first [life].
Ayat 14:
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ14:অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
14:So I have warned you of a Fire which is blazing.
Ayat 15:
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى15:এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
15:None will [enter to] burn therein except the most wretched one.
Ayat 16:
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ16:যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
16:Who had denied and turned away.
Ayat 17:
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى17:এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
17:But the righteous one will avoid it -
Ayat 18:
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ18:যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
18:[He] who gives [from] his wealth to purify himself
Ayat 19:
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ19:এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
19:And not [giving] for anyone who has [done him] a favor to be rewarded
Ayat 20:
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ20:তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
20:But only seeking the countenance of his Lord, Most High.
Page 3 · Ayat 21–21
Ayat 21:
وَلَسَوْفَ يَرْضَىٰ21:সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
21:And he is going to be satisfied.