Surah Al-Muminoon (23) — সূরা আল মু'মিনূন | Word-by-Word Grammar & Meaning
সূরা আল মু'মিনূন — বিশ্বাসীগণ
المؤمنون
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Surah Al-Muminoon 23:1 — Word-by-Word Meaning
قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ1:মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
1:Certainly will the believers have succeeded:
Surah Al-Muminoon 23:2 — Word-by-Word Meaning
ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَـٰشِعُونَ2:যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
2:They who are during their prayer humbly submissive
Surah Al-Muminoon 23:3 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ3:যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
3:And they who turn away from ill speech
Surah Al-Muminoon 23:4 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ4:যারা যাকাত দান করে থাকে
4:And they who are observant of zakah
Surah Al-Muminoon 23:5 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ5:এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
5:And they who guard their private parts
Surah Al-Muminoon 23:6 — Word-by-Word Meaning
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ6:তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
6:Except from their wives or those their right hands possess, for indeed, they will not be blamed -
Surah Al-Muminoon 23:7 — Word-by-Word Meaning
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ7:অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
7:But whoever seeks beyond that, then those are the transgressors -
Surah Al-Muminoon 23:8 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ8:এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
8:And they who are to their trusts and their promises attentive
Surah Al-Muminoon 23:9 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ9:এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
9:And they who carefully maintain their prayers -
Surah Al-Muminoon 23:10 — Word-by-Word Meaning
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ10:তারাই উত্তরাধিকার লাভ করবে।
10:Those are the inheritors
Page 2 · Ayat 11–20
Surah Al-Muminoon 23:11 — Word-by-Word Meaning
ٱلَّذِينَ يَرِثُونَ ٱلْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَـٰلِدُونَ11:তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে।
11:Who will inherit al-Firdaus. They will abide therein eternally.
Surah Al-Muminoon 23:12 — Word-by-Word Meaning
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ مِن سُلَـٰلَةٍ مِّن طِينٍ12:আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
12:And certainly did We create man from an extract of clay.
Surah Al-Muminoon 23:13 — Word-by-Word Meaning
ثُمَّ جَعَلْنَـٰهُ نُطْفَةً فِى قَرَارٍ مَّكِينٍ13:অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
13:Then We placed him as a sperm-drop in a firm lodging.
Surah Al-Muminoon 23:14 — Word-by-Word Meaning
ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَـٰمًا فَكَسَوْنَا ٱلْعِظَـٰمَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَـٰهُ خَلْقًا ءَاخَ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَـٰلِقِينَ14:এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
14:Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allah, the best of creators.
Surah Al-Muminoon 23:15 — Word-by-Word Meaning
ثُمَّ إِنَّكُم بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ15:এরপর তোমরা মৃত্যুবরণ করবে
15:Then indeed, after that you are to die.
Surah Al-Muminoon 23:16 — Word-by-Word Meaning
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ تُبْعَثُونَ16:অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
16:Then indeed you, on the Day of Resurrection, will be resurrected.
Surah Al-Muminoon 23:17 — Word-by-Word Meaning
وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلْخَلْقِ غَـٰفِلِينَ17:আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই।
17:And We have created above you seven layered heavens, and never have We been of [Our] creation unaware.
Surah Al-Muminoon 23:18 — Word-by-Word Meaning
وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَأَسْكَنَّـٰهُ فِى ٱلْأَرْضِ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍۭ بِهِۦ لَقَـٰدِرُونَ18:আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।
18:And We have sent down rain from the sky in a measured amount and settled it in the earth. And indeed, We are Able to take it away.
Surah Al-Muminoon 23:19 — Word-by-Word Meaning
فَأَنشَأْنَا لَكُم بِهِۦ جَنَّـٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَـٰبٍ لَّكُمْ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ19:অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক।
19:And We brought forth for you thereby gardens of palm trees and grapevines in which for you are abundant fruits and from which you eat.
Surah Al-Muminoon 23:20 — Word-by-Word Meaning
وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَآءَ تَنۢبُتُ بِٱلدُّهْنِ وَصِبْغٍ لِّلْـَٔاكِلِينَ20:এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে।
20:And [We brought forth] a tree issuing from Mount Sinai which produces oil and food for those who eat.
Page 3 · Ayat 21–30
Surah Al-Muminoon 23:21 — Word-by-Word Meaning
وَإِنَّ لَكُمْ فِى ٱلْأَنْعَـٰمِ لَعِبْرَةً نُّسْقِيكُم مِّمَّا فِى بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَـٰفِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ21:এবং তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ কর।
21:And indeed, for you in livestock is a lesson. We give you drink from that which is in their bellies, and for you in them are numerous benefits, and from them you eat.
Surah Al-Muminoon 23:22 — Word-by-Word Meaning
وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ22:তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।
22:And upon them and on ships you are carried.
Surah Al-Muminoon 23:23 — Word-by-Word Meaning
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ أَفَلَا تَتَّقُونَ23:আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের কোন মাবুদ নেই। তোমরা কি ভয় কর না।
23:And We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
Surah Al-Muminoon 23:24 — Word-by-Word Meaning
فَقَالَ ٱلْمَلَؤُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَـٰٓئِكَةً مَّا سَمِعْنَا بِهَـٰذَا فِىٓ ءَابَآئِنَ ٱلْأَوَّلِينَ24:তখন তার সম্প্রদায়ের কাফের-প্রধানরা বলেছিলঃ এ তো তোমাদের মতই একজন মানুষ বৈ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাযিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি।
24:But the eminent among those who disbelieved from his people said, "This is not but a man like yourselves who wishes to take precedence over you; and if Allah had willed [to send a messenger], He would have sent down angels. We have not heard of this among our forefathers.
Surah Al-Muminoon 23:25 — Word-by-Word Meaning
إِنْ هُوَ إِلَّا رَجُلٌۢ بِهِۦ جِنَّةٌ فَتَرَبَّصُوا۟ بِهِۦ حَتَّىٰ حِينٍ25:সে তো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা কর।
25:He is not but a man possessed with madness, so wait concerning him for a time."
Surah Al-Muminoon 23:26 — Word-by-Word Meaning
قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ26:নূহ বলেছিলঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর; কেননা, তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
26:[Noah] said, "My Lord, support me because they have denied me."
Surah Al-Muminoon 23:27 — Word-by-Word Meaning
فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَـٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِنَّهُم مُّغْرَقُونَ27:অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরী কর। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লী প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও, প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জত হবে।
27:So We inspired to him, "Construct the ship under Our observation, and Our inspiration, and when Our command comes and the oven overflows, put into the ship from each [creature] two mates and your family, except those for whom the decree [of destruction] has proceeded. And do not address Me concerning those who have wronged; indeed, they are to be drowned.
Surah Al-Muminoon 23:28 — Word-by-Word Meaning
فَإِذَا ٱسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى ٱلْفُلْكِ فَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ28:যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলঃ আল্লাহর শোকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।
28:And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.'
Surah Al-Muminoon 23:29 — Word-by-Word Meaning
وَقُل رَّبِّ أَنزِلْنِى مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ ٱلْمُنزِلِينَ29:আরও বলঃ পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী।
29:And say, 'My Lord, let me land at a blessed landing place, and You are the best to accommodate [us].' "
Surah Al-Muminoon 23:30 — Word-by-Word Meaning
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ30:এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী।
30:Indeed in that are signs, and indeed, We are ever testing [Our servants].
Page 4 · Ayat 31–40
Surah Al-Muminoon 23:31 — Word-by-Word Meaning
ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِي31:অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম।
31:Then We produced after them a generation of others.
Surah Al-Muminoon 23:32 — Word-by-Word Meaning
فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ أَفَلَا تَتَّقُونَ32:এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসূলরূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না?
32:And We sent among them a messenger from themselves, [saying], "Worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
Surah Al-Muminoon 23:33 — Word-by-Word Meaning
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ وَأَتْرَفْنَـٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ33:তাঁর সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ এতো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে।
33:And the eminent among his people who disbelieved and denied the meeting of the Hereafter while We had given them luxury in the worldly life said, "This is not but a man like yourselves. He eats of that from which you eat and drinks of what you drink.
Surah Al-Muminoon 23:34 — Word-by-Word Meaning
وَلَ وَلَ أَطَعْتُم بَشَرًا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَّخَـٰسِرُونَ34:যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে।
34:And if you should obey a man like yourselves, indeed, you would then be losers.
Surah Al-Muminoon 23:35 — Word-by-Word Meaning
أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًا وَعِظَـٰمًا أَنَّكُم مُّخْرَجُونَ35:সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে?
35:Does he promise you that when you have died and become dust and bones that you will be brought forth [once more]?
Surah Al-Muminoon 23:36 — Word-by-Word Meaning
۞ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ36:তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা কোথায় হতে পারে?
36:How far, how far, is that which you are promised.
Surah Al-Muminoon 23:37 — Word-by-Word Meaning
إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ37:আমাদের পার্থিবজীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমারা পুনরুত্থিত হবো না।
37:Life is not but our worldly life - we die and live, but we will not be resurrected.
Surah Al-Muminoon 23:38 — Word-by-Word Meaning
إِنْ هُوَ إِلَّا رَجُلٌ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُۥ بِمُؤْمِنِينَ38:সে তো এমন ব্যক্তি বৈ নয়, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না।
38:He is not but a man who has invented a lie about Allah, and we will not believe him."
Surah Al-Muminoon 23:39 — Word-by-Word Meaning
قَالَ رَبِّ ٱنصُرْنِى بِمَا كَذَّبُونِ39:তিনি বললেনঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
39:He said, "My Lord, support me because they have denied me."
Surah Al-Muminoon 23:40 — Word-by-Word Meaning
قَالَ عَمَّا قَلِيلٍ لَّيُصْبِحُنَّ نَـٰدِمِينَ40:আল্লাহ বললেনঃ কিছু দিনের মধ্যে তারা সকাল বেলা অনুতপ্ত হবে।
40:[Allah] said, "After a little, they will surely become regretful."
Page 5 · Ayat 41–50
Surah Al-Muminoon 23:41 — Word-by-Word Meaning
فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَـٰهُمْ غُثَآءً فَبُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ41:অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
41:So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people.
Surah Al-Muminoon 23:42 — Word-by-Word Meaning
ثُمَّ أَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قُرُونًا ءَاخَرِي42:এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি।
42:Then We produced after them other generations.
Surah Al-Muminoon 23:43 — Word-by-Word Meaning
مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ43:কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না। এবং পশ্চাতেও থকাতে পারে না।
43:No nation will precede its time [of termination], nor will they remain [thereafter].
Surah Al-Muminoon 23:44 — Word-by-Word Meaning
ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا كُلَّ مَا جَآءَ أُمَّةً رَّسُولُهَ كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْ بَعْضَهُ بَعْضًا وَجَعَلْنَـٰهُ أَحَادِي فَبُعْدً لِّقَ لَّا44:এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।
44:Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe.
Surah Al-Muminoon 23:45 — Word-by-Word Meaning
ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَـٰرُونَ بِـَٔايَـٰتِنَا وَسُلْطَـٰنٍ مُّبِينٍ45:অতঃপর আমি মূসা ও হারুণকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদসহ,
45:Then We sent Moses and his brother Aaron with Our signs and a clear authority
Surah Al-Muminoon 23:46 — Word-by-Word Meaning
إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا عَالِينَ46:ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।
46:To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people.
Surah Al-Muminoon 23:47 — Word-by-Word Meaning
فَقَالُوٓا۟ أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَـٰبِدُونَ47:তারা বললঃ আমরা কি আমাদের মতই এ দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব; অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?
47:They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude?"
Surah Al-Muminoon 23:48 — Word-by-Word Meaning
فَكَذَّبُوهُمَا فَكَانُوا۟ مِنَ ٱلْمُهْلَكِينَ48:অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংস প্রাপ্ত হল।
48:So they denied them and were of those destroyed.
Surah Al-Muminoon 23:49 — Word-by-Word Meaning
وَلَقَدْ ءَاتَيْنَ مُوسَى ٱلْكِتَـٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ49:আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়।
49:And We certainly gave Moses the Scripture that perhaps they would be guided.
Surah Al-Muminoon 23:50 — Word-by-Word Meaning
وَجَعَلْنَا ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥٓ ءَايَ وَءَاوَيْنَـٰهُمَآ إِلَىٰ رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ50:এবং আমি মরিয়ম তনয় ও তাঁর মাতাকে এক নিদর্শন দান করেছিলাম। এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম।
50:And We made the son of Mary and his mother a sign and sheltered them within a high ground having level [areas] and flowing water.
Page 6 · Ayat 51–60
Surah Al-Muminoon 23:51 — Word-by-Word Meaning
يَـٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُوا۟ مِنَ ٱلطَّيِّبَـٰتِ وَٱعْمَلُوا۟ صَـٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ51:হে রসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত।
51:[Allah said], "O messengers, eat from the good foods and work righteousness. Indeed, I, of what you do, am Knowing.
Surah Al-Muminoon 23:52 — Word-by-Word Meaning
وَإِنَّ هَـٰذِهِۦٓ أُمَّتُكُمْ أُمَّةً وَٰحِدَةً وَأَنَا۠ رَبُّكُمْ فَٱتَّقُونِ52:আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন।
52:And indeed this, your religion, is one religion, and I am your Lord, so fear Me."
Surah Al-Muminoon 23:53 — Word-by-Word Meaning
فَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ53:অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
53:But the people divided their religion among them into sects - each faction, in what it has, rejoicing.
Surah Al-Muminoon 23:54 — Word-by-Word Meaning
فَذَرْهُمْ فِى غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ54:অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন।
54:So leave them in their confusion for a time.
Surah Al-Muminoon 23:55 — Word-by-Word Meaning
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِۦ مِن مَّالٍ وَبَنِينَ55:তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে যাচ্ছি।
55:Do they think that what We extend to them of wealth and children
Surah Al-Muminoon 23:56 — Word-by-Word Meaning
نُسَارِعُ لَهُمْ فِى ٱلْخَيْرَٰتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ56:তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না।
56:Is [because] We hasten for them good things? Rather, they do not perceive.
Surah Al-Muminoon 23:57 — Word-by-Word Meaning
إِنَّ ٱلَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ57:নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত,
57:Indeed, they who are apprehensive from fear of their Lord
Surah Al-Muminoon 23:58 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُم بِـَٔايَـٰتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ58:যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে,
58:And they who believe in the signs of their Lord
Surah Al-Muminoon 23:59 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ59:যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না
59:And they who do not associate anything with their Lord
Surah Al-Muminoon 23:60 — Word-by-Word Meaning
وَٱلَّذِينَ يُؤْتُونَ مَآ ءَاتَو وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَٰجِعُونَ60:এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে,
60:And they who give what they give while their hearts are fearful because they will be returning to their Lord -
Page 7 · Ayat 61–70
Surah Al-Muminoon 23:61 — Word-by-Word Meaning
أُو۟لَـٰٓئِكَ يُسَـٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَهُمْ لَهَا سَـٰبِقُونَ61:তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী।
61:It is those who hasten to good deeds, and they outstrip [others] therein.
Surah Al-Muminoon 23:62 — Word-by-Word Meaning
وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَـٰبٌ يَنطِقُ بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ62:আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পন করি না। আমার এক কিতাব আছে, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না।
62:And We charge no soul except [with that within] its capacity, and with Us is a record which speaks with truth; and they will not be wronged.
Surah Al-Muminoon 23:63 — Word-by-Word Meaning
بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍ مِّنْ هَـٰذَا وَلَهُمْ أَعْمَـٰلٌ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَـٰمِلُونَ63:না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করছে।
63:But their hearts are covered with confusion over this, and they have [evil] deeds besides disbelief which they are doing,
Surah Al-Muminoon 23:64 — Word-by-Word Meaning
حَتَّىٰٓ إِذَآ أَخَذْنَا مُتْرَفِيهِم بِٱلْعَذَابِ إِذَا هُمْ يَجْـَٔرُونَ64:এমনকি, যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চীৎকার জুড়ে দেবে।
64:Until when We seize their affluent ones with punishment, at once they are crying [to Allah] for help.
Surah Al-Muminoon 23:65 — Word-by-Word Meaning
لَا تَجْـَٔرُوا۟ ٱلْيَوْمَ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ65:অদ্য চীৎকার করো না। তোমরা আমার কাছ থেকে নিস্কৃতি পাবে না।
65:Do not cry out today. Indeed, by Us you will not be helped.
Surah Al-Muminoon 23:66 — Word-by-Word Meaning
قَدْ كَانَتْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمْ تَنكِصُونَ66:তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে।
66:My verses had already been recited to you, but you were turning back on your heels
Surah Al-Muminoon 23:67 — Word-by-Word Meaning
مُسْتَكْبِرِينَ بِهِۦ سَـٰمِرًا تَهْجُرُونَ67:অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজব করে যেতে।
67:In arrogance regarding it, conversing by night, speaking evil.
Surah Al-Muminoon 23:68 — Word-by-Word Meaning
أَفَلَمْ يَدَّبَّرُوا۟ ٱلْقَوْلَ أَمْ جَآءَهُم مَّا لَمْ يَأْتِ ءَابَآءَهُ ٱلْأَوَّلِينَ68:অতএব তারা কি এই কালাম সম্পꦣ2503;ক চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি?
68:Then have they not reflected over the Qur'an, or has there come to them that which had not come to their forefathers?
Surah Al-Muminoon 23:69 — Word-by-Word Meaning
أَمْ لَمْ يَعْرِفُوا۟ رَسُولَهُمْ فَهُمْ لَهُۥ مُنكِرُونَ69:না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে?
69:Or did they not know their Messenger, so they are toward him disacknowledging?
Surah Al-Muminoon 23:70 — Word-by-Word Meaning
أَمْ يَقُولُونَ بِهِۦ جِنَّةٌۢ بَلْ جَآءَهُم بِٱلْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَـٰرِهُونَ70:না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
70:Or do they say, "In him is madness?" Rather, he brought them the truth, but most of them, to the truth, are averse.
Page 8 · Ayat 71–80
Surah Al-Muminoon 23:71 — Word-by-Word Meaning
وَلَوِ ٱتَّبَعَ ٱلْحَقُّ أَهْوَآءَهُمْ لَفَسَدَتِ ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ بَلْ أَتَيْنَـٰهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ71:সত্য যদি তাদের কাছে কামনা-বাসনার অনুসারী হত, তবে নভোমন্ডল ও ভূমন্ডল এবং এগুলোর মধ্যবর্তꦣ2496; সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না।
71:But if the Truth had followed their inclinations, the heavens and the earth and whoever is in them would have been ruined. Rather, We have brought them their message, but they, from their message, are turning away.
Surah Al-Muminoon 23:72 — Word-by-Word Meaning
أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ72:না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা।
72:Or do you, [O Muhammad], ask them for payment? But the reward of your Lord is best, and He is the best of providers.
Surah Al-Muminoon 23:73 — Word-by-Word Meaning
وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ73:আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন;
73:And indeed, you invite them to a straight path.
Surah Al-Muminoon 23:74 — Word-by-Word Meaning
وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَـٰكِبُونَ74:আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
74:But indeed, those who do not believe in the Hereafter are deviating from the path.
Surah Al-Muminoon 23:75 — Word-by-Word Meaning
۞ وَلَ رَحِمْنَـٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّ لَّلَجُّوا۟ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ75:যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে।
75:And even if We gave them mercy and removed what was upon them of affliction, they would persist in their transgression, wandering blindly.
Surah Al-Muminoon 23:76 — Word-by-Word Meaning
وَلَقَدْ أَخَذْنَـٰهُم بِٱلْعَذَابِ فَمَا ٱسْتَكَانُوا۟ لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ76:আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং কাকুতি-মিনুতিও করল না।
76:And We had gripped them with suffering [as a warning], but they did not yield to their Lord, nor did they humbly supplicate, [and will continue thus]
Surah Al-Muminoon 23:77 — Word-by-Word Meaning
حَتَّىٰٓ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًا ذَا عَذَابٍ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ77:অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে।
77:Until when We have opened before them a door of severe punishment, immediately they will be therein in despair.
Surah Al-Muminoon 23:78 — Word-by-Word Meaning
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ78:তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাক।
78:And it is He who produced for you hearing and vision and hearts; little are you grateful.
Surah Al-Muminoon 23:79 — Word-by-Word Meaning
وَهُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ79:তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে।
79:And it is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered.
Surah Al-Muminoon 23:80 — Word-by-Word Meaning
وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَـٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ أَفَلَا تَعْقِلُونَ80:তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তন তাঁরই কাজ, তবু ও কি তোমরা বুঝবে না?
80:And it is He who gives life and causes death, and His is the alternation of the night and the day. Then will you not reason?
Page 9 · Ayat 81–90
Surah Al-Muminoon 23:81 — Word-by-Word Meaning
بَلْ قَالُوا۟ مِثْلَ مَا قَالَ ٱلْأَوَّلُونَ81:বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত।
81:Rather, they say like what the former peoples said.
Surah Al-Muminoon 23:82 — Word-by-Word Meaning
قَالُوٓا۟ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ82:তারা বলেঃ যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব ?
82:They said, "When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
Surah Al-Muminoon 23:83 — Word-by-Word Meaning
لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَءَابَآؤُنَ هَـٰذَا مِن قَبْلُ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ83:অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববতীদের কল্প-কথা বৈ কিছুই নয়।
83:We have been promised this, we and our forefathers, before; this is not but legends of the former peoples."
Surah Al-Muminoon 23:84 — Word-by-Word Meaning
قُل لِّمَنِ ٱلْأَرْضُ وَمَن فِيهَآ إِن كُنتُمْ تَعْلَمُونَ84:বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বল।
84:Say, [O Muhammad], "To whom belongs the earth and whoever is in it, if you should know?"
Surah Al-Muminoon 23:85 — Word-by-Word Meaning
سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ85:এখন তারা বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা কর না?
85:They will say, "To Allah." Say, "Then will you not remember?"
Surah Al-Muminoon 23:86 — Word-by-Word Meaning
قُلْ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ ٱلسَّبْعِ وَرَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ86:বলুনঃ সপ্তাকাশ ও মহা-আরশের মালিক কে?
86:Say, "Who is Lord of the seven heavens and Lord of the Great Throne?"
Surah Al-Muminoon 23:87 — Word-by-Word Meaning
سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ87:এখন তারা বলবেঃ আল্লাহ। বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?
87:They will say, "[They belong] to Allah." Say, "Then will you not fear Him?"
Surah Al-Muminoon 23:88 — Word-by-Word Meaning
قُلْ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ88:বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কতৃর্ꦣ2468;্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ?
88:Say, "In whose hand is the realm of all things - and He protects while none can protect against Him - if you should know?"
Surah Al-Muminoon 23:89 — Word-by-Word Meaning
سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ89:এখন তারা বলবেঃ আল্লাহর। বলুনঃ তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে?
89:They will say, "[All belongs] to Allah." Say, "Then how are you deluded?"
Surah Al-Muminoon 23:90 — Word-by-Word Meaning
بَلْ أَتَيْنَـٰهُم بِٱلْحَقِّ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ90:কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী।
90:Rather, We have brought them the truth, and indeed they are liars.
Page 10 · Ayat 91–100
Surah Al-Muminoon 23:91 — Word-by-Word Meaning
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَـٰهٍ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ91:আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোন মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র।
91:Allah has not taken any son, nor has there ever been with Him any deity. [If there had been], then each deity would have taken what it created, and some of them would have sought to overcome others. Exalted is Allah above what they describe [concerning Him].
Surah Al-Muminoon 23:92 — Word-by-Word Meaning
عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ92:তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।
92:[He is] Knower of the unseen and the witnessed, so high is He above what they associate [with Him].
Surah Al-Muminoon 23:93 — Word-by-Word Meaning
قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّى مَا يُوعَدُونَ93:বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,
93:Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised,
Surah Al-Muminoon 23:94 — Word-by-Word Meaning
رَبِّ فَلَا تَجْعَلْنِى فِى ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ94:হে আমার পালনকর্তা! তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করবেন না।
94:My Lord, then do not place me among the wrongdoing people."
Surah Al-Muminoon 23:95 — Word-by-Word Meaning
وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَـٰدِرُونَ95:আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম।
95:And indeed, We are able to show you what We have promised them.
Surah Al-Muminoon 23:96 — Word-by-Word Meaning
ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ٱلسَّيِّئَةَ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ96:মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তম। তারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত।
96:Repel, by [means of] what is best, [their] evil. We are most knowing of what they describe.
Surah Al-Muminoon 23:97 — Word-by-Word Meaning
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ97:বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি,
97:And say, "My Lord, I seek refuge in You from the incitements of the devils,
Surah Al-Muminoon 23:98 — Word-by-Word Meaning
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ98:এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
98:And I seek refuge in You, my Lord, lest they be present with me."
Surah Al-Muminoon 23:99 — Word-by-Word Meaning
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ رَبِّ ٱرْجِعُونِ99:যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।
99:[For such is the state of the disbelievers], until, when death comes to one of them, he says, "My Lord, send me back
Surah Al-Muminoon 23:100 — Word-by-Word Meaning
لَعَلِّىٓ أَعْمَلُ صَـٰلِحًا فِيمَا تَرَكْتُ كَلَّآ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ100:যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।
100:That I might do righteousness in that which I left behind." No! It is only a word he is saying; and behind them is a barrier until the Day they are resurrected.
Page 11 · Ayat 101–110
Surah Al-Muminoon 23:101 — Word-by-Word Meaning
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ فَلَآ أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَآءَلُونَ101:অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না।
101:So when the Horn is blown, no relationship will there be among them that Day, nor will they ask about one another.
Surah Al-Muminoon 23:102 — Word-by-Word Meaning
فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ102:যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম,
102:And those whose scales are heavy [with good deeds] - it is they who are the successful.
Surah Al-Muminoon 23:103 — Word-by-Word Meaning
وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فِى جَهَنَّمَ خَـٰلِدُونَ103:এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে।
103:But those whose scales are light - those are the ones who have lost their souls, [being] in Hell, abiding eternally.
Surah Al-Muminoon 23:104 — Word-by-Word Meaning
تَلْفَحُ وُجُوهَهُمُ ٱلنَّارُ وَهُمْ فِيهَا كَـٰلِحُونَ104:আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে।
104:The Fire will sear their faces, and they therein will have taut smiles.
Surah Al-Muminoon 23:105 — Word-by-Word Meaning
أَلَمْ تَكُنْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ105:তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হত না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে।
105:[It will be said]. "Were not My verses recited to you and you used to deny them?"
Surah Al-Muminoon 23:106 — Word-by-Word Meaning
قَالُوا۟ رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّينَ106:তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
106:They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray.
Surah Al-Muminoon 23:107 — Word-by-Word Meaning
رَبَّنَآ أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَـٰلِمُونَ107:হে আমাদের পালনকর্তা! এ থেকে আমাদেরকে উদ্ধার কর; আমরা যদি পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।
107:Our Lord, remove us from it, and if we were to return [to evil], we would indeed be wrongdoers."
Surah Al-Muminoon 23:108 — Word-by-Word Meaning
قَالَ ٱخْسَـُٔوا۟ فِيهَا وَلَا تُكَلِّمُونِ108:আল্লাহ বলবেনঃ তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে কোন কথা বলো না।
108:He will say, "Remain despised therein and do not speak to Me.
Surah Al-Muminoon 23:109 — Word-by-Word Meaning
إِنَّهُۥ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ109:আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
109:Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.'
Surah Al-Muminoon 23:110 — Word-by-Word Meaning
فَٱتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰٓ أَنسَوْكُمْ ذِكْرِى وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ110:অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে।
110:But you took them in mockery to the point that they made you forget My remembrance, and you used to laugh at them.
Page 12 · Ayat 111–118
Surah Al-Muminoon 23:111 — Word-by-Word Meaning
إِنِّى جَزَيْتُهُمُ ٱلْيَوْمَ بِمَا صَبَرُوٓا۟ أَنَّهُمْ هُمُ ٱلْفَآئِزُونَ111:আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম।
111:Indeed, I have rewarded them this Day for their patient endurance - that they are the attainers [of success]."
Surah Al-Muminoon 23:112 — Word-by-Word Meaning
قَـٰلَ كَمْ لَبِثْتُمْ فِى ٱلْأَرْضِ عَدَدَ سِنِينَ112:আল্লাহ বলবেনঃ তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়?
112:[Allah] will say, "How long did you remain on earth in number of years?"
Surah Al-Muminoon 23:113 — Word-by-Word Meaning
قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَسْـَٔلِ ٱلْعَآدِّينَ113:তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।
113:They will say, "We remained a day or part of a day; ask those who enumerate."
Surah Al-Muminoon 23:114 — Word-by-Word Meaning
قَـٰلَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًا لَّوْ أَنَّكُمْ كُنتُمْ تَعْلَمُونَ114:আল্লাহ বলবেনঃ তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে?
114:He will say, "You stayed not but a little - if only you had known.
Surah Al-Muminoon 23:115 — Word-by-Word Meaning
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَـٰكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ115:তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
115:Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?"
Surah Al-Muminoon 23:116 — Word-by-Word Meaning
فَتَعَـٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْكَرِيمِ116:অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
116:So exalted is Allah, the Sovereign, the Truth; there is no deity except Him, Lord of the Noble Throne.
Surah Al-Muminoon 23:117 — Word-by-Word Meaning
وَمَن يَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَ لَا بُرْهَـٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْكَـٰفِرُونَ117:যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালণকর্তার কাছে আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না।
117:And whoever invokes besides Allah another deity for which he has no proof - then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed.
Surah Al-Muminoon 23:118 — Word-by-Word Meaning
وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ118:বলূনঃ হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী।
118:And, [O Muhammad], say, "My Lord, forgive and have mercy, and You are the best of the merciful."