Surah Yaseen (36) — সূরা ইয়াসীন | Word-by-Word Grammar & Meaning
সূরা ইয়াসীন — ইয়াসীন
يس
Prefix
Stem
Detached Pronoun
Suffix
Particle
Word
Hover over any word segment to see its morphological tag and meaning.
Page 1 · Ayat 1–10
Surah Yaseen 36:1 — Word-by-Word Meaning
يسٓ1:ইয়া-সীন
1:Ya, Seen.
Surah Yaseen 36:2 — Word-by-Word Meaning
وَٱلْقُرْءَا ٱلْحَكِيمِ2:প্রজ্ঞাময় কোরআনের কসম।
2:By the wise Qur'an.
Surah Yaseen 36:3 — Word-by-Word Meaning
إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ3:নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন।
3:Indeed you, [O Muhammad], are from among the messengers,
Surah Yaseen 36:4 — Word-by-Word Meaning
عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ4:সরল পথে প্রতিষ্ঠিত।
4:On a straight path.
Surah Yaseen 36:5 — Word-by-Word Meaning
تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ5:কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ,
5:[This is] a revelation of the Exalted in Might, the Merciful,
Surah Yaseen 36:6 — Word-by-Word Meaning
لِتُنذِرَ قَوْمًا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُ فَهُمْ غَـٰفِلُونَ6:যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল।
6:That you may warn a people whose forefathers were not warned, so they are unaware.
Surah Yaseen 36:7 — Word-by-Word Meaning
لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ7:তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না।
7:Already the word has come into effect upon most of them, so they do not believe.
Surah Yaseen 36:8 — Word-by-Word Meaning
إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَـٰقِهِمْ أَغْلَـٰلًا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ8:আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে।
8:Indeed, We have put shackles on their necks, and they are to their chins, so they are with heads [kept] aloft.
Surah Yaseen 36:9 — Word-by-Word Meaning
وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَـٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ9:আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।
9:And We have put before them a barrier and behind them a barrier and covered them, so they do not see.
Surah Yaseen 36:10 — Word-by-Word Meaning
وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ10:আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না।
10:And it is all the same for them whether you warn them or do not warn them - they will not believe.
Page 2 · Ayat 11–20
Surah Yaseen 36:11 — Word-by-Word Meaning
إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكْرَ وَخَشِىَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ11:আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন, যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের।
11:You can only warn one who follows the message and fears the Most Merciful unseen. So give him good tidings of forgiveness and noble reward.
Surah Yaseen 36:12 — Word-by-Word Meaning
إِنَّا نَحْنُ نُحْىِ ٱلْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا۟ وَءَاثَـٰرَهُمْ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ فِىٓ إِمَامٍ مُّبِينٍ12:আমিই মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
12:Indeed, it is We who bring the dead to life and record what they have put forth and what they left behind, and all things We have enumerated in a clear register.
Surah Yaseen 36:13 — Word-by-Word Meaning
وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَـٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ13:আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রসূল আগমন করেছিলেন।
13:And present to them an example: the people of the city, when the messengers came to it -
Surah Yaseen 36:14 — Word-by-Word Meaning
إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ14:আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।
14:When We sent to them two but they denied them, so We strengthened them with a third, and they said, "Indeed, we are messengers to you."
Surah Yaseen 36:15 — Word-by-Word Meaning
قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَـٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ15:তারা বলল, তোমরা তো আমাদের মতই মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ।
15:They said, "You are not but human beings like us, and the Most Merciful has not revealed a thing. You are only telling lies."
Surah Yaseen 36:16 — Word-by-Word Meaning
قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ16:রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদেগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।
16:They said, "Our Lord knows that we are messengers to you,
Surah Yaseen 36:17 — Word-by-Word Meaning
وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ17:পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব।
17:And we are not responsible except for clear notification."
Surah Yaseen 36:18 — Word-by-Word Meaning
قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ18:তারা বলল, আমরা তোমাদেরকে অশুভ-অকল্যাণকর দেখছি। যদি তোমরা বিরত না হও, তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি স্পর্শ করবে।
18:They said, "Indeed, we consider you a bad omen. If you do not desist, we will surely stone you, and there will surely touch you, from us, a painful punishment."
Surah Yaseen 36:19 — Word-by-Word Meaning
قَالُوا۟ طَـٰٓئِرُكُم مَّعَكُمْ أَئِن ذُكِّرْتُم بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ19:রসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই! এটা কি এজন্যে যে, আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি? বস্তুতঃ তোমরা সীমা লংঘনকারী সম্প্রদায় বৈ নও।
19:They said, "Your omen is with yourselves. Is it because you were reminded? Rather, you are a transgressing people."
Surah Yaseen 36:20 — Word-by-Word Meaning
وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَـٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ20:অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এল। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর।
20:And there came from the farthest end of the city a man, running. He said, "O my people, follow the messengers.
Page 3 · Ayat 21–30
Surah Yaseen 36:21 — Word-by-Word Meaning
ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ21:অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত।
21:Follow those who do not ask of you [any] payment, and they are [rightly] guided.
Surah Yaseen 36:22 — Word-by-Word Meaning
وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ22:আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না?
22:And why should I not worship He who created me and to whom you will be returned?
Surah Yaseen 36:23 — Word-by-Word Meaning
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَ إِن يُرِدْنِ ٱلرَّحْمَـٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا وَلَا يُنقِذُونِ23:আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।
23:Should I take other than Him [false] deities [while], if the Most Merciful intends for me some adversity, their intercession will not avail me at all, nor can they save me?
Surah Yaseen 36:24 — Word-by-Word Meaning
إِنِّىٓ إِذًا لَّفِى ضَلَـٰلٍ مُّبِينٍ24:এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব।
24:Indeed, I would then be in manifest error.
Surah Yaseen 36:25 — Word-by-Word Meaning
إِنِّىٓ ءَامَن بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ25:আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অতএব আমার কাছ থেকে শুনে নাও।
25:Indeed, I have believed in your Lord, so listen to me."
Surah Yaseen 36:26 — Word-by-Word Meaning
قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَ قَالَ يَـٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ26:তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর। সে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত-
26:It was said, "Enter Paradise." He said, "I wish my people could know
Surah Yaseen 36:27 — Word-by-Word Meaning
بِمَا غَفَرَ لِى رَبِّى وَجَعَلَنِى مِنَ ٱلْمُكْرَمِينَ27:যে আমার পরওয়ারদেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন।
27:Of how my Lord has forgiven me and placed me among the honored."
Surah Yaseen 36:28 — Word-by-Word Meaning
۞ وَمَ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ28:তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি (বাহিনী) অবতরণকারীও না।
28:And We did not send down upon his people after him any soldiers from the heaven, nor would We have done so.
Surah Yaseen 36:29 — Word-by-Word Meaning
إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَـٰمِدُونَ29:বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল।
29:It was not but one shout, and immediately they were extinguished.
Surah Yaseen 36:30 — Word-by-Word Meaning
يَـٰحَسْرَةً عَلَى ٱلْعِبَادِ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ30:বান্দাদের জন্যে আক্ষেপ যে, তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না।
30:How regretful for the servants. There did not come to them any messenger except that they used to ridicule him.
Page 4 · Ayat 31–40
Surah Yaseen 36:31 — Word-by-Word Meaning
أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ31:তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে, তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না।
31:Have they not considered how many generations We destroyed before them - that they to them will not return?
Surah Yaseen 36:32 — Word-by-Word Meaning
وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ32:ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে।
32:And indeed, all of them will yet be brought present before Us.
Surah Yaseen 36:33 — Word-by-Word Meaning
وَءَايَ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَـٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ33:তাদের জন্যে একটি নিদর্শন মৃত পৃথিবী। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, তারা তা থেকে ভক্ষণ করে।
33:And a sign for them is the dead earth. We have brought it to life and brought forth from it grain, and from it they eat.
Surah Yaseen 36:34 — Word-by-Word Meaning
وَجَعَلْنَا فِيهَا جَنَّـٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَـٰبٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ ٱلْعُيُونِ34:আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিণী।
34:And We placed therein gardens of palm trees and grapevines and caused to burst forth therefrom some springs -
Surah Yaseen 36:35 — Word-by-Word Meaning
لِيَأْكُلُوا۟ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ35:যাতে তারা তার ফল খায়। তাদের হাত একে সৃষ্টি করে না। অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন?
35:That they may eat of His fruit. And their hands have not produced it, so will they not be grateful?
Surah Yaseen 36:36 — Word-by-Word Meaning
سُبْحَـٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ36:পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন।
36:Exalted is He who created all pairs - from what the earth grows and from themselves and from that which they do not know.
Surah Yaseen 36:37 — Word-by-Word Meaning
وَءَايَ لَّهُمُ ٱلَّيْلُ نَسْلَخُ مِنْهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ37:তাদের জন্যে এক নিদর্শন রাত্রি, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারে থেকে যায়।
37:And a sign for them is the night. We remove from it [the light of] day, so they are [left] in darkness.
Surah Yaseen 36:38 — Word-by-Word Meaning
وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّ لَّهَا ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ38:সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।
38:And the sun runs [on course] toward its stopping point. That is the determination of the Exalted in Might, the Knowing.
Surah Yaseen 36:39 — Word-by-Word Meaning
وَٱلْقَمَرَ قَدَّرْنَـٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلْعُرْجُونِ ٱلْقَدِيمِ39:চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়।
39:And the moon - We have determined for it phases, until it returns [appearing] like the old date stalk.
Surah Yaseen 36:40 — Word-by-Word Meaning
لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ وَكُلٌّ فِى فَلَكٍ يَسْبَحُونَ40:সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।
40:It is not allowable for the sun to reach the moon, nor does the night overtake the day, but each, in an orbit, is swimming.
Page 5 · Ayat 41–50
Surah Yaseen 36:41 — Word-by-Word Meaning
وَءَايَ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ41:তাদের জন্যে একটি নিদর্শন এই যে, আমি তাদের সন্তান-সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি।
41:And a sign for them is that We carried their forefathers in a laden ship.
Surah Yaseen 36:42 — Word-by-Word Meaning
وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِۦ مَا يَرْكَبُونَ42:এবং তাদের জন্যে নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
42:And We created for them from the likes of it that which they ride.
Surah Yaseen 36:43 — Word-by-Word Meaning
وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ43:আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জত করতে পারি, তখন তাদের জন্যে কোন সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না।
43:And if We should will, We could drown them; then no one responding to a cry would there be for them, nor would they be saved
Surah Yaseen 36:44 — Word-by-Word Meaning
إِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَـٰعًا إِلَىٰ حِينٍ44:কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছু কাল জীবনোপভোগ করার সুযোগ দেয়ার কারণে তা করি না।
44:Except as a mercy from Us and provision for a time.
Surah Yaseen 36:45 — Word-by-Word Meaning
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُوا۟ مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ45:আর যখন তাদেরকে বলা হয়, তোমরা সামনের আযাব ও পেছনের আযাবকে ভয় কর, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে।
45:But when it is said to them, "Beware of what is before you and what is behind you; perhaps you will receive mercy... "
Surah Yaseen 36:46 — Word-by-Word Meaning
وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَ مِّنْ ءَايَـٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ46:যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্যে থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখে ফিরিয়ে নেয়।
46:And no sign comes to them from the signs of their Lord except that they are from it turning away.
Surah Yaseen 36:47 — Word-by-Word Meaning
وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ أَطْعَمَهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَـٰلٍ مُّبِينٍ47:যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, তা থেকে ব্যয় কর। তখন কাফেররা মুমিনগণকে বলে, ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন, আমরা তাকে কেন খাওয়াব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ।
47:And when it is said to them, "Spend from that which Allah has provided for you," those who disbelieve say to those who believe, "Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error."
Surah Yaseen 36:48 — Word-by-Word Meaning
وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ48:তারা বলে, তোমরা সত্যবাদী হলে বল এই ওয়াদা কবে পূর্ণ হবে?
48:And they say, "When is this promise, if you should be truthful?"
Surah Yaseen 36:49 — Word-by-Word Meaning
مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ49:তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতন্ডাকালে।
49:They do not await except one blast which will seize them while they are disputing.
Surah Yaseen 36:50 — Word-by-Word Meaning
فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَآ إِلَىٰٓ أَهْلِهِمْ يَرْجِعُونَ50:তখন তারা ওছিয়ত করতেও সক্ষম হবে না। এবং তাদের পরিবার-পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না।
50:And they will not be able [to give] any instruction, nor to their people can they return.
Page 6 · Ayat 51–60
Surah Yaseen 36:51 — Word-by-Word Meaning
وَنُفِخَ فِى ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ51:শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।
51:And the Horn will be blown; and at once from the graves to their Lord they will hasten.
Surah Yaseen 36:52 — Word-by-Word Meaning
قَالُوا۟ يَـٰوَيْلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَـٰذَا مَا وَعَدَ ٱلرَّحْمَـٰنُ وَصَدَقَ ٱلْمُرْسَلُونَ52:তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উখিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন।
52:They will say, "O woe to us! Who has raised us up from our sleeping place?" [The reply will be], "This is what the Most Merciful had promised, and the messengers told the truth."
Surah Yaseen 36:53 — Word-by-Word Meaning
إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُ مُحْ53:এটা তো হবে কেবল এক মহানাদ। সে মুহুর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে।
53:It will not be but one blast, and at once they are all brought present before Us.
Surah Yaseen 36:54 — Word-by-Word Meaning
فَٱلْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ54:আজকের দিনে কারও প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে।
54:So today no soul will be wronged at all, and you will not be recompensed except for what you used to do.
Surah Yaseen 36:55 — Word-by-Word Meaning
إِنَّ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ ٱلْيَوْمَ فِى شُغُلٍ فَـٰكِهُونَ55:এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে।
55:Indeed the companions of Paradise, that Day, will be amused in [joyful] occupation -
Surah Yaseen 36:56 — Word-by-Word Meaning
هُمْ وَأَزْوَٰجُهُمْ فِى ظِلَـٰلٍ عَلَى ٱلْأَرَآئِكِ مُتَّكِـُٔونَ56:তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে।
56:They and their spouses - in shade, reclining on adorned couches.
Surah Yaseen 36:57 — Word-by-Word Meaning
لَهُمْ فِيهَا فَـٰكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ57:সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে।
57:For them therein is fruit, and for them is whatever they request [or wish]
Surah Yaseen 36:58 — Word-by-Word Meaning
سَلَـٰمٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ58:করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।
58:[And] "Peace," a word from a Merciful Lord.
Surah Yaseen 36:59 — Word-by-Word Meaning
وَٱمْتَـٰزُوا۟ ٱلْيَوْمَ أَيُّهَا ٱلْمُجْرِمُونَ59:হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও।
59:[Then He will say], "But stand apart today, you criminals.
Surah Yaseen 36:60 — Word-by-Word Meaning
۞ أَلَ أَعْهَدْ إِلَيْكُمْ يَـٰبَنِىٓ ءَادَ أَن لَّا تَعْبُدُوا۟ ٱلشَّيْطَـٰنَ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ60:হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?
60:Did I not enjoin upon you, O children of Adam, that you not worship Satan - [for] indeed, he is to you a clear enemy -
Page 7 · Ayat 61–70
Surah Yaseen 36:61 — Word-by-Word Meaning
وَأَنِ ٱعْبُدُونِى هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ61:এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।
61:And that you worship [only] Me? This is a straight path.
Surah Yaseen 36:62 — Word-by-Word Meaning
وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا۟ تَعْقِلُونَ62:শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝনি?
62:And he had already led astray from among you much of creation, so did you not use reason?
Surah Yaseen 36:63 — Word-by-Word Meaning
هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ63:এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো।
63:This is the Hellfire which you were promised.
Surah Yaseen 36:64 — Word-by-Word Meaning
ٱصْلَوْهَا ٱلْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ64:তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ কর।
64:[Enter to] burn therein today for what you used to deny."
Surah Yaseen 36:65 — Word-by-Word Meaning
ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ65:আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
65:That Day, We will seal over their mouths, and their hands will speak to Us, and their feet will testify about what they used to earn.
Surah Yaseen 36:66 — Word-by-Word Meaning
وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلَىٰٓ أَعْيُنِهِمْ فَٱسْتَبَقُوا۟ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ66:আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টি শক্তি বিলুপ্ত করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত!
66:And if We willed, We could have obliterated their eyes, and they would race to [find] the path, and how could they see?
Surah Yaseen 36:67 — Word-by-Word Meaning
وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَـٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَـٰعُوا۟ مُضِيًّا وَلَا يَرْجِعُونَ67:আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না।
67:And if We willed, We could have deformed them, [paralyzing them] in their places so they would not be able to proceed, nor could they return.
Surah Yaseen 36:68 — Word-by-Word Meaning
وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى ٱلْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ68:আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই। তবুও কি তারা বুঝে না?
68:And he to whom We grant long life We reverse in creation; so will they not understand?
Surah Yaseen 36:69 — Word-by-Word Meaning
وَمَا عَلَّمْنَـٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْءَا مُّبِينٌ69:আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্যে শোভনীয়ও নয়। এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন।
69:And We did not give Prophet Muhammad, knowledge of poetry, nor is it befitting for him. It is not but a message and a clear Qur'an
Surah Yaseen 36:70 — Word-by-Word Meaning
لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ ٱلْقَوْلُ عَلَى ٱلْكَـٰفِرِينَ70:যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়।
70:To warn whoever is alive and justify the word against the disbelievers.
Page 8 · Ayat 71–80
Surah Yaseen 36:71 — Word-by-Word Meaning
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَآ أَنْعَـٰمًا فَهُمْ لَهَا مَـٰلِكُونَ71:তারা কি দেখে না, তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরী বস্তুর দ্বারা চতুস্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক।
71:Do they not see that We have created for them from what Our hands have made, grazing livestock, and [then] they are their owners?
Surah Yaseen 36:72 — Word-by-Word Meaning
وَذَلَّلْنَـٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ72:আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
72:And We have tamed them for them, so some of them they ride, and some of them they eat.
Surah Yaseen 36:73 — Word-by-Word Meaning
وَلَهُمْ فِيهَا مَنَـٰفِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ73:তাদের জন্যে চতুস্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে। তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না?
73:And for them therein are [other] benefits and drinks, so will they not be grateful?
Surah Yaseen 36:74 — Word-by-Word Meaning
وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَ لَّعَلَّهُمْ يُنصَرُونَ74:তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে।
74:But they have taken besides Allah [false] deities that perhaps they would be helped.
Surah Yaseen 36:75 — Word-by-Word Meaning
لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌ مُّحْضَرُونَ75:অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে।
75:They are not able to help them, and they [themselves] are for them soldiers in attendance.
Surah Yaseen 36:76 — Word-by-Word Meaning
فَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ76:অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে। আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে।
76:So let not their speech grieve you. Indeed, We know what they conceal and what they declare.
Surah Yaseen 36:77 — Word-by-Word Meaning
أَوَلَمْ يَرَ ٱلْإِنسَـٰنُ أَنَّا خَلَقْنَـٰهُ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ77:মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী।
77:Does man not consider that We created him from a [mere] sperm-drop - then at once he is a clear adversary?
Surah Yaseen 36:78 — Word-by-Word Meaning
وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِىَ خَلْقَهُۥ قَالَ مَن يُحْىِ ٱلْعِظَـٰمَ وَهِىَ رَمِيمٌ78:সে আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে?
78:And he presents for Us an example and forgets his [own] creation. He says, "Who will give life to bones while they are disintegrated?"
Surah Yaseen 36:79 — Word-by-Word Meaning
قُلْ يُحْيِيهَا ٱلَّذِىٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ79:বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।
79:Say, "He will give them life who produced them the first time; and He is, of all creation, Knowing."
Surah Yaseen 36:80 — Word-by-Word Meaning
ٱلَّذِى جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلْأَخْضَرِ نَارًا فَإِذَآ أَنتُم مِّنْهُ تُوقِدُونَ80:যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও।
80:[It is] He who made for you from the green tree, fire, and then from it you ignite.
Page 9 · Ayat 81–83
Surah Yaseen 36:81 — Word-by-Word Meaning
أَوَلَيْسَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُم بَلَىٰ وَهُوَ ٱلْخَلَّـٰقُ ٱلْعَلِيمُ81:যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ।
81:Is not He who created the heavens and the earth Able to create the likes of them? Yes, [it is so]; and He is the Knowing Creator.
Surah Yaseen 36:82 — Word-by-Word Meaning
إِنَّمَآ أَمْرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيْـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ82:তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়।
82:His command is only when He intends a thing that He says to it, "Be," and it is.
Surah Yaseen 36:83 — Word-by-Word Meaning
فَسُبْحَـٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ83:অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
83:So exalted is He in whose hand is the realm of all things, and to Him you will be returned.