Page 1 · Ayat 1–10
Surah Al-Muzzammil 73:1 — Word-by-Word Meaning
يَـٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ1:হে বস্ত্রাবৃত!
1:O you who wraps himself [in clothing],
Surah Al-Muzzammil 73:2 — Word-by-Word Meaning
قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًا2:রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে;
2:Arise [to pray] the night, except for a little -
Surah Al-Muzzammil 73:3 — Word-by-Word Meaning
نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا3:অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম
3:Half of it - or subtract from it a little
Surah Al-Muzzammil 73:4 — Word-by-Word Meaning
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَا تَرْتِيلًا4:অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
4:Or add to it, and recite the Qur'an with measured recitation.
Surah Al-Muzzammil 73:5 — Word-by-Word Meaning
إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا5:আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
5:Indeed, We will cast upon you a heavy word.
Surah Al-Muzzammil 73:6 — Word-by-Word Meaning
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًٔا وَأَقْوَمُ قِيلًا6:নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।
6:Indeed, the hours of the night are more effective for concurrence [of heart and tongue] and more suitable for words.
Surah Al-Muzzammil 73:7 — Word-by-Word Meaning
إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًا طَوِيلًا7:নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।
7:Indeed, for you by day is prolonged occupation.
Surah Al-Muzzammil 73:8 — Word-by-Word Meaning
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا8:আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।
8:And remember the name of your Lord and devote yourself to Him with [complete] devotion.
Surah Al-Muzzammil 73:9 — Word-by-Word Meaning
رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًا9:তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে।
9:[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs.
Surah Al-Muzzammil 73:10 — Word-by-Word Meaning
وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا10:কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
10:And be patient over what they say and avoid them with gracious avoidance.
Page 2 · Ayat 11–20
Surah Al-Muzzammil 73:11 — Word-by-Word Meaning
وَذَرْنِى وَٱلْمُكَذِّبِينَ أُو۟لِى ٱلنَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا11:বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
11:And leave Me with [the matter of] the deniers, those of ease [in life], and allow them respite a little.
Surah Al-Muzzammil 73:12 — Word-by-Word Meaning
إِنَّ لَدَيْنَآ أَنكَالًا وَجَحِيمًا12:নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।
12:Indeed, with Us [for them] are shackles and burning fire
Surah Al-Muzzammil 73:13 — Word-by-Word Meaning
وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا13:গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
13:And food that chokes and a painful punishment -
Surah Al-Muzzammil 73:14 — Word-by-Word Meaning
يَوْمَ تَرْجُفُ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ وَكَانَتِ ٱلْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا14:যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তুপ।
14:On the Day the earth and the mountains will convulse and the mountains will become a heap of sand pouring down.
Surah Al-Muzzammil 73:15 — Word-by-Word Meaning
إِنَّآ أَرْسَلْنَآ إِلَيْكُمْ رَسُولًا شَـٰهِدًا عَلَيْكُمْ كَمَآ أَرْسَلْنَآ إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا15:আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
15:Indeed, We have sent to you a Messenger as a witness upon you just as We sent to Pharaoh a messenger.
Surah Al-Muzzammil 73:16 — Word-by-Word Meaning
فَعَصَىٰ فِرْعَوْنُ ٱلرَّسُولَ فَأَخَذْنَـٰهُ أَخْذًا وَبِيلًا16:অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।
16:But Pharaoh disobeyed the messenger, so We seized him with a ruinous seizure.
Surah Al-Muzzammil 73:17 — Word-by-Word Meaning
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا17:অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দিব বৃদ্ধ?
17:Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white- haired?
Surah Al-Muzzammil 73:18 — Word-by-Word Meaning
ٱلسَّمَآءُ مُنفَطِرٌۢ بِهِۦ كَانَ وَعْدُهُۥ مَفْعُولًا18:সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
18:The heaven will break apart therefrom; ever is His promise fulfilled.
Surah Al-Muzzammil 73:19 — Word-by-Word Meaning
إِنَّ هَـٰذِهِۦ تَذْكِرَةٌ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا19:এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।
19:Indeed, this is a reminder, so whoever wills may take to his Lord a way.
Surah Al-Muzzammil 73:20 — Word-by-Word Meaning
۞ إِ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَىِ ٱلَّيْلِ وَنِصْفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٌ مِّنَ ٱلَّذِينَ مَعَكَ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنَ ٱلْقُرْءَا عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ وَءَاخَرُو يَضْرِبُونَ فِى ٱلْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ ٱللَّهِ وَءَاخَرُو يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُو ٱلزَّكَوٰةَ وَأَقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ20:আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
20:Indeed, your Lord knows, [O Muhammad], that you stand [in prayer] almost two thirds of the night or half of it or a third of it, and [so do] a group of those with you. And Allah determines [the extent of] the night and the day. He has known that you [Muslims] will not be able to do it and has turned to you in forgiveness, so recite what is easy [for you] of the Qur'an. He has known that there will be among you those who are ill and others traveling throughout the land seeking [something] of the bounty of Allah and others fighting for the cause of Allah. So recite what is easy from it and establish prayer and give zakah and loan Allah a goodly loan. And whatever good you put forward for yourselves - you will find it with Allah. It is better and greater in reward. And seek forgiveness of Allah. Indeed, Allah is Forgiving and Merciful.