Page 1 · Ayat 1–10
Surah Ash-Shams 91:1 — Word-by-Word Meaning
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا1:শপথ সূর্যের ও তার কিরণের,
1:By the sun and its brightness
Surah Ash-Shams 91:2 — Word-by-Word Meaning
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا2:শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
2:And [by] the moon when it follows it
Surah Ash-Shams 91:3 — Word-by-Word Meaning
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا3:শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
3:And [by] the day when it displays it
Surah Ash-Shams 91:4 — Word-by-Word Meaning
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا4:শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
4:And [by] the night when it covers it
Surah Ash-Shams 91:5 — Word-by-Word Meaning
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا5:শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
5:And [by] the sky and He who constructed it
Surah Ash-Shams 91:6 — Word-by-Word Meaning
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا6:শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
6:And [by] the earth and He who spread it
Surah Ash-Shams 91:7 — Word-by-Word Meaning
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا7:শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
7:And [by] the soul and He who proportioned it
Surah Ash-Shams 91:8 — Word-by-Word Meaning
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا8:অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
8:And inspired it [with discernment of] its wickedness and its righteousness,
Surah Ash-Shams 91:9 — Word-by-Word Meaning
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا9:যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
9:He has succeeded who purifies it,
Surah Ash-Shams 91:10 — Word-by-Word Meaning
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا10:এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
10:And he has failed who instills it [with corruption].
Page 2 · Ayat 11–15
Surah Ash-Shams 91:11 — Word-by-Word Meaning
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ11:সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
11:Thamud denied [their prophet] by reason of their transgression,
Surah Ash-Shams 91:12 — Word-by-Word Meaning
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا12:যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
12:When the most wretched of them was sent forth.
Surah Ash-Shams 91:13 — Word-by-Word Meaning
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا13:অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
13:And the messenger of Allah [Salih] said to them, "[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink."
Surah Ash-Shams 91:14 — Word-by-Word Meaning
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا14:অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
14:But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].
Surah Ash-Shams 91:15 — Word-by-Word Meaning
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا15:আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
15:And He does not fear the consequence thereof.